রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় নারীসহ ২ মাদক কারবারি আটক

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ জমিলা বেগম (৪০) ও স্বপন চন্দ্র দাস (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার শিমুলতাইড় (কুলিপট্রি) গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জমিলা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও  স্বপন চন্দ্র দাস ছাট কালপানি (মাঝিপাড়া) গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজা জব্দ করাসহ জমিলা ও স্বপনকে আটক করা হয়।

রাকিব হোসেন আরও বলেন, জমিলা বেগমের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।  ইতিপূর্বেও আসামিরা গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল। তারা জামিনে বাহির হয়ে আবারও একই ব্যবসায় জড়িত হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

সাঘাটায় নারীসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩