শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে মরদেহ ঝুলছিল যুবকের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাফিজুর রহমান (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসার পর নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় হাফিজুরের মরদেহ দেখা যায় বলে স্বজনরা জানায়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (কাসারী পাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাফিজুর রহমান ওই গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে।

স্বজনরা জানায়, কিছুদিন থেকে হাফিজুর রহমানের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। আজ সকালে হাফিজুর রহমান তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যায়। বিকেলের দিকে শ্বশুর বাড়িতে থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে গলায় মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় ঘরের তীরের (ধর্ণা) সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।  এসময় পুলিশকে খবর দেওয়া হলে রাত ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাফিজুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে মরদেহ ঝুলছিল যুবকের

প্রকাশের সময়: ১০:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩