গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১ হাজার ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পান্থাপাড়া কোল্ড স্টোরের সামন থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চি তরেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
আটককৃতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (২৮) ও তার স্ত্রী আখি বেগম (২১)।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া কোল্ড স্টোরের সামনে একটি বাসে তল্লাসী চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশা জাতীয় ‘বুপ্রেনরফিন’ এ্যাম্পুলসহ তাদেরকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার বলেন, আটককৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















