শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে শুরু হচ্ছে আঞ্চলিক ইস্তেমা, নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাবলীগ জামাতের আঞ্চলিক ইস্তেমা শুরু হতে যাচ্ছে। এ ময়দানের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারী) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ কাটা মোড়ে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে তাবুর খুঁটি পোতার মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

সৌদী আরব, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের  মেহমান ও দেশীয় মুরুব্বিদের সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার বার্ষিক আঞ্চলিক ইস্তেমা গোবিন্দগঞ্জে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। এ প্রেক্ষিতে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ কাটা মোড় এলাকায় রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে এর স্থান নির্ধারণ করা হয়।

আজ শনিবার দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে তাবুর একটি খুঁটি পোতার মাধ্যমে ইস্তেমার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় শ্রীলঙ্কার মেহমান মাওলানা নিজামুদ্দিনসহ সৌদী আরব, মিয়ানমার ও ভারতের মেহমান ছাড়াও গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের মুরুব্বী কামরুল হাসান চৌধুরী এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, ডা. হাবিবুর রহমান, অ্যাভোকেট নাজমুল করিম রতন, জোবায়ের হাসান রঞ্জু, বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মন্ডল শিবলু প্রমূখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

গোবিন্দগঞ্জে শুরু হচ্ছে আঞ্চলিক ইস্তেমা, নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩