গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের লক্ষে আইন শৃংখলা বাহিনীর প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত ব্রিফ্রিং এ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসাদুজ্জামান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসানের সঞ্চালানায় গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার আসাদুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সদস্যরা প্যারেডে সুশৃখল ভাবে অংশ গ্রহন করাতে পুলশ সদস্যদের দিক নির্দেশনা দেন ওসি তদন্ত আফজাল হোসেন ও এস আই আরিফুল ইসলাম।
উল্লেখ্য, আগামীকাল শনি বার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনও বিরতি ছাড়া চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের মো.খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির ফারুক আহম্মেদ (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি (নারিকেল গাছ),স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন), ইসলামি আন্দোলন বাংলাদেশ আনিছুর রহমান (হাত পাখা)। পাঁচ মেয়র প্রার্থীসহ ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট গাইবান্ধা 












