দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়ায় ব্রিজ উদ্বোধন ও দুইটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ভাবকি ইউনিয়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাচিনীয়া ব্রিজ এবং ৯০ লাখ টাকা ব্যয়ে আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবন ও ৭১ লাখ টাকা ব্যয়ে গোয়ালডিহি ইউনিয়নের গোয়ালডিহি ময়দানডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা প্রকৌশল কর্মকর্তা হারুন-অর-রশিদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিত্ররঞ্জন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি আছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















