মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলু বীজ বিক্রি করে প্রতারণা, কৃষকদের ক্ষতিপূরণের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএডিসির নকল বীজ কিনে প্রতারণার শিকার কৃষকরা। এ ঘটনায় অভিযুক্ত ভূয়া ডিলার একরামুলের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী কৃষকরা।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী কৃষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন সরদার দুলাল, মাসুদ রানা, রায়হান বাবু, রাব্বি মিয়াসহ আরো অনেকে।

বক্তারা বলেন, বিএডিসির ভূয়া বীজ ডিলার একরামুল হক সাধারণ আলু পূণরায় প্যাকেট করে বীজ আলু হিসেবে বিক্রি করেন। এতে বিএডিসির বস্তায় নকল বীজ সরবরাহ করেন। ফলে আলু বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

জনপ্রিয়

আলু বীজ বিক্রি করে প্রতারণা, কৃষকদের ক্ষতিপূরণের দাবি

প্রকাশের সময়: ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১