দিনাজপুরের খানসামা উপজেলায় টিনভর্তি শ্যালো ইঞ্জিন চালিক ট্রলি ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের সংঘর্ষে মহসিন আলী (২২) নামে এক যুবক নিহত ও অজ্ঞাতনামা অপর এক ব্যক্তি আহত হয়েছেন। এসড়ক দূর্ঘটনাটি ৪ জুলাই মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে খানসামা-নীলফামারীর দারোয়ানী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর ছিমনিভাটা এলাকায় ঘটেছে। নিহত মহসিন আলী খানসামা উপজেলার সুবর্ণখুলি গ্রামের আজি মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সম্রাট জানান, রাতে ওইসময় একটি শ্যালো ইঞ্জিন চালিত টিনভর্তি ট্রলি খানসামা বাজারের দিকে যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানের সংঘর্ষ হয়। সংর্ঘষে মহসিন আলীসহ ওই অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসিন আলীকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা অব্যাহত রয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিনভর্তি শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি থানায় আটক রয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















