শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মাসুদ মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার নাকাইহাট ইউনিয়নের ধানকুনিয়া গ্রাম থেকে অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার (৫ জুলাই) রাতে উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের শিশুকন্যা নিজ বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে ছিল। এরপর পাশের বাড়ির বখাটে মাসুদ মিয়া ঘরের বেড়া কেটে প্রবেশ করে। এসময় ঘুমন্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় গোপনাঙ্গে হাত দিয়ে ক্ষত করে দেয়।

এ বিষয়ে বুধবার রাতে মেয়েটির চাচা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ বৃহস্পতিবার ভোরে মাসুদ মিয়াকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম জানান, মামলার পর অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেফতার করার পর আজ দুপুরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

ঘুমন্ত শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩