গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি চুরি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুজ্জামান ওরফে আরিফ (৩৫) ৭ বছর পর ধরা পড়েছে পুলিশের হাতে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দক্ষিণ শিমুলতাইড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ ওই গ্রামের পিতা মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২০১৬ সালের একটি চুরি মামলায় বিজ্ঞ আদালত আসামি আরিফুজ্জামান ওরফে আরিফকে ৪ বছরের সাজা দেয়। এরপর আত্নসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দক্ষিণ শিমুলতাইড় এলাকা থেকে আসামি আরিফকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ওই আসামির বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট মূলতবী আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















