আপনি আমি তথা বাংলাদেশে যে সকল মানুষ জাতীয়তাবাদী দল বিএনপি কিম্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের গড়া দল করছি। তাাদের সন্তানেরা লেখাপড়ায় যতই ডিগ্রী অর্জন করুক না কেন বিনা ভোটের এ সরকারের আমলে কোন সরকারি চাকুরীর কোন সুযোগ নেই । দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মি সমাবেশ ও ঈদ পুনমিলণী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন,এখন আমাদের উচিৎ সামনে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ভোট চোর এ সরকারকে হঠাতে আমাদের সবাইকে মাঠে নামতে হবে।
শনিবার(৮ জুলাই) দুপুরে ডাঃ জাহিদের মতিহারা নিজ বাসভবনে কর্মি সমাবেশ ও ঈদ পুনমিলণী অনুষ্ঠিত হয়। এসময় ডাঃ জাহিদ সহ অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সাধারন সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি সহ হাকিমপুর (হিলি), নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















