বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকারে ১ মণ গাঁজা, কারবারি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ মণ গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় কারটিও জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতারকৃত শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নং গেটের সামনে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক বহনের প্রাইভেটকার, মোবাইল ফোন জব্দ করা হছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেফতারকৃত শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

প্রাইভেটকারে ১ মণ গাঁজা, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩