বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় শেখ মিঠু (৩০) কে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম।

গ্রেফতার হৃদয় শেখ মিঠু সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মিনহাজ শেখের ছেলে।

পুলিশ জানায়, হৃদয় শেখ মিঠুর বিরুদ্ধে গত ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় বিজ্ঞ আদালত তাকে ১৪ বছরের সাজাসহ আরও ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আসামি মিঠু আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুর এলাকা থেকে মিঠুকে গ্রেফতার করা হয়।

ওসি মাহাবুল আলম বলেন, আসামিকে পরওয়ানামূলে গ্রেফতারপূর্বক বিধি মোতাবেক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ০২:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩