বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি’র ফরম পুরণে অতিরিক্ত ফি বন্ধের দাবি

এইচএসসি পরিক্ষার্থীদের ফরম পুরণে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি নেয়া বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলার উদ্যোগে শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জোটের আহবায়ক মৈত্রেয় হাসান জয়ীতা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, বিপ্লবী ছাত্র মৈত্রী জেলা আহবায়ক সেলিম হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন এইচএসসি পরিক্ষারর্থীর ফরম পূরণে কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেক কলেজে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি, আরোপ করা হয়েছে। তারা বলেন, গাইবান্ধা জেলার অধিকাংশ শিক্ষর্থী গরীব অসহায় প্রান্তিক চাষী ও শ্রমজীবিদের সন্তান হওয়ায় তাদের পক্ষে এতো বাড়তি ফিতে ফরম পুরণে কষ্টসাধ্য ব্যাপার। সেইসাথে সকল শিক্ষা উপকরণের দাম হু হু করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গরীব অসহায় শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, ফরম পুরণ ফ্রিতে কার্যকর করার আহবান জানান।

জনপ্রিয়

এইচএসসি’র ফরম পুরণে অতিরিক্ত ফি বন্ধের দাবি

প্রকাশের সময়: ০৬:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩