সাদুল্লাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিক হয়েছে। সোমবার (১০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা গাইবান্ধা–৩ ( সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে আর বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবীর ফারুক, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, আব্দুর রহমান, বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান মন্ডল প্রমূখ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















