গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছে একটি চক্র। এরপর থেকে অনেকের কাছে ফোন দিয়ে টাকা দাবি করছে চক্রটি।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, হঠাৎ করে সংঘবদ্ধ একটি চক্র অফিসের ০১৭৬২৬৯৫০৭১ টি ক্লোন করেছে। পরবর্তী বিভিন্ন জনের কাছে ফোন দিয়ে নগদ অর্থ দাবি করছে। এই বিষয়টি অবগত হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্ক বার্তা ফেসবুকে পোষ্ট করা হয়েছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















