বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের চক সুদেব গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। নিহত আনিছুর রহমান ওইপাড়ার আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, আনিছুর রহমান ওইদিন সকালে তার বাড়ির নিজস্ব গ্যারেজে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

প্রকাশের সময়: ০৮:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩