দিনাজপুরের চিরিরবন্দরে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে এসলাম শাহ (৬২) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। এ আত্নহত্যার ঘটনাটি গতকাল ১২ জুলাই বুধবার দুপুর ১২টায় উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মন্ডলপাড়ায় ঘটেছে। এসলাম শাহ ওইপাড়ার মৃত জেহেরউদ্দিনের ছেলে।
থানা পুলিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসলাম শাজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। তাঁর নাতি মো. শাইন (১৭) দাদা এসলাম শাহকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রশি কেটে মরদেহ নিচে নামান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় কোন আপত্তি না থাকায় মরদেহের সুরতহাল করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















