বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ভেতর সাড়ে ৪ কেজি গাঁজা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় ওবায়দুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ৫ টার দিকে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে আগমন এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাস তল্লাশি করে ওই পরিমাণ গাঁজাসহ ওবায়দুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই মাদক কারবারি ওবায়দুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের মৃত আব্দুল জোব্বার মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটির সিটে বসা ওবায়দুলের হেফাজতে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

বাসের ভেতর সাড়ে ৪ কেজি গাঁজা

প্রকাশের সময়: ০৮:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩