গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুটে মিয়া (৫০) নামের এক ব্যক্তি তার অটোরিকশা রেখে আসরের নামাজ পড়তে মসজিদের যায়। এরই মধ্যে তার রিকশাটি চুরি হয়। জীবিকার একমাত্র উপার্জন উৎস এই গাড়িটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ভুটে মিয়া। অবশেষে তাকে নতুন একটি রিকশা উপহার দিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
শুক্রবার (১৪ জুলাই ) সকালে ভুটি মিয়ার মিয়ার হাতে নতুন অটোরিকশা তুলে দেওয়া হয়। এসময় নতুন রিকশাটি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।
কিছুদিন আগে উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের অসহায় রিকশাচালক ভুটে মিয়া রোজগারের উদ্দেশ্যে এসে গোবিন্দগঞ্জের গরু হাটি চত্বরে তার রিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যায়। এসময় চোর চক্র তার রিকশাটি চুরি করে নিয়ে যায়। এরপর থেকে ভুটে মিয়া মানবেতর জীবনযাপন করেছিলেন।
ভুক্তভোগি ভুটে মিয়া বলেন, আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল রিকশাটি। সেটি চুরি হয়ে যাওয়ায় দুচিন্তায় পড়েছিলাম। এ ঘটনাটি জেনে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ভাই আমাকে একটি নতুন অটোরিকশা উপহার দিলেন। আমি খুবই আনন্দিত। আল্লাহ তাকে মানুষেরা সেবা করার তৌফিক দান করুন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, আসরের নামাজ পড়া অবস্থায় ভুটে ভাইয়ের অটোরিকশা চুরি হয়েছিল। এই খবরটি শুনে প্রচণ্ড খারাপ লাগছিল। তিনি একজন অসহায় ব্যক্তি। নতুন করে অটোরিকশা কেনার সম্বল তার নেই। তাই আমি তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















