বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাট সদর উপজেলার পৌরশহরের আলোরুপা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই ) রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬টি দোকান ৩টি বাড়ী ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লালমনিরহাটর উপ- সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। লালমনিরহাট ও আদিতমারীর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুনের সূত্রেপাতের বিষয়ে কিছু জানা না গেলেও পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোটরসাইকেল পার্টসের দোকান, ফার্নিচারের দোকান, আর্টের দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সঙ্গে জনপ্রতিনিধিরাও সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩টি বাড়ী পুড়ে গেছে। যেখানে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের আলোরুপা মোড় মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। পরে রাত ১১টার দিকে ওই মার্কেটের একটি দোকানে আগুন লাগে।

মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ও আশপাশের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ছয়টি দোকান ও তিনটি বাড়ি পুড়ে যায়।

লালমনি জেনারল স্টোরের মালিক রুহুল আমিন বাদল জানান, চোখের সামনেই মুহূর্তেই পুড়ল দোকানের সব মালামাল। আগুনে তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়াও দোকানের পিছনেই তার বাড়ি ছিল। সেখানেও আগুন ছড়িয়ে সব পুড়ে ছাই হয়ে গেছে।

স্টার গ্যালারি ফার্নিচার দোকানের মালিক জানান, তার দোকানে কিছু দামী ফার্নিচার ও নগদ টাকা ছিল। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে তার দোকানের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আর্ট স্কোপ দোকানের মালিক সাইদুর রহমান  জানান, কিছু মেশিনারিজ জিনিসসহ প্রায় ৪০ লাখ টাকা মালামাল পুড়ে গেছে। দোকানের পিছনে তার বাড়িতেও আগুন লেগে সব পুড়ে যায়।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন  লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন। তারা আগুনে ক্ষতিগ্রস্থের সাথে কথা বলে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দেন।

জনপ্রিয়

ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়: ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩