সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী সাদুল্লাপুরে পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম বিএসসি।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, সদস্য হাসান কবির তোতা, যুব সংহতির আহবায়ক নুরুন্নবী সরকার মিঠুল, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সামাদ মধু মÐল, নুরুন্নবী আকন্দ, সৈয়দ আলী, ময়নুল ইসলাম দুদু, আব্দুর গফর আলী, সাইফুল ইসলাম, নওশীর হারুন ইনজিল, আব্দুস সোবহান বাবুল সরদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুব সংহতির আহবায়ক আজাদ হোসেন, সদস্য সচিব মোতালেব প্রধান, জাতীয় ছাত্র সামাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাজ্জাদুল তানিস আকন্দ, সাহাবুদ্দিন মন্ডল মামুন প্রমুখ। এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খোরশেদ আলম 



















