মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

দশমাইল-সৈয়দপুর মহাসড়কে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (৪৯) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
 রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বপাশে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের তইপাড়া নামক স্থানে ঘটেছে।
নিহত রুহুল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালীপুর) গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (কর্পোরাল) সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় রুহুল আমিন মোটরসাইকেল যোগে পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালীপুর) গ্রামেরর নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বপাশে তইপাড়ার সামনে সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। এসময় ওই অজ্ঞাতনামা প্রাইভেট কারটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

প্রকাশের সময়: ০৭:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩