বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে বিদেশী মদসহ গ্রেফতার ২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ২২ বোতল বিদেশী মদ জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে কাউছার ইসলাম ডন (২৩) ও মশিউর রহমান (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ জুলাই) সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার কাউছার ইসলাম ডন গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও মশিউর রহমান একই গ্রামের হাফিজার রহমান শুক্কুর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় বিদেশী মদ কেনাবেচায় ডন ও মশিউরকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বিদেশী ২২ বোতল মদ জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত ডন ও মশিউরেকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলছড়িতে বিদেশী মদসহ গ্রেফতার ২

প্রকাশের সময়: ০১:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩