বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গরু নিয়ে হাটে যাওয়ার পথে শ্যালোমেশিন চালিত ভটভটি উল্টে তছির উদ্দিন (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে একটি গরু। এসময় গাড়িটির চালকসহ আরও ৩ জন আহত হয়।

সোববার (১৭ জুলাই) ভোরবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় মারা গেছে।

নিহত তছির উদ্দিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, রোববার (১৬ জুলাই) সকালে জামালপুরের এনায়েতপুর থেকে একটি শ্যালোমেশিন চালিত ভটভটি ভর্তি করে একাধিক গরু নিয়ে শঠিবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরগঞ্জের পানবাজার এলাকার পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন স্থানে গাড়িটি চাকা ফেটে উল্টে যায়। এসময় গাড়ির নিচে পড়ে একটি গরু মারা গেছে। আর চালকসহ ৪ ব্যবসায়ী গুরুতর আহত হয়। আহতের রংপুরসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে ব্যবসায়ী তছির উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহতরা হলেন- চালক আব্দুস ছালাম (৪০) ব্যবসায়ী মুকুল ইসলাম (৫০) ও একরামুল ইসলাম (৪৫)।

এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী তছির উদ্দিন নামের একজন মারা গেছে। আজ সোমবার তার পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।

প্রকাশের সময়: ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩