মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

গাইবান্ধার সাদুল্লাপুরের ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার নিজপাড়া গ্রামের আবুল কালাম  আজাদের ছেলে ও ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু শনিবার (১৫ জুলাই) মৃত্যুবরণ করেন। তাই নির্বাচন ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৫(১) (ঙ) ধারা আনুসারে ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি ১৫ জুলাই থেকে শূন্য ঘোষণা করা হলো।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, আমার  উপর অর্পিত ক্ষমতাবলে ৩৫(২) ধারা অনুয়ায়ী ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি ১৫ জুলাই থেকে শূন্য ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয়

ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

প্রকাশের সময়: ০৭:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩