মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

“সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটে আনন্দ মুখর পরিবেশে দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৭ জুলাই) দুপুরে বাজুস, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শহরের থানা রোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাজুস লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে কেককাটা ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরের দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো হয়।
আলোচনা সভায় বাজুস, লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিমাংশু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, সহ- সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশের ৬২টি সাংগঠনিক জেলা ও ৪৯১টি উপজেলায় একই সাথে জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। তাঁর যোগ্য দিকনির্দেশনায় সংগঠনটি এখন বড় ব্যবসায়ী সংগঠনে পরিনত হয়েছে।
এ সময় বাজুস লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

লালমনিরহাটে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

প্রকাশের সময়: ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩