বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে টিসিবি’র কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগ

  • খোরশেদ আলম
  • প্রকাশের সময়: ০৪:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১০

খোরশেদ আলম: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউপি সদস্য নয়ন মিয়ার বিরুদ্ধে টিসিবি’র কার্ডের নামে  অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। এ নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছে ভুক্তভোগিরা।

জানা যায়, ইতিপূর্বে খোর্দ্দকোমরপুর ইউনিয়নে উপকারভোগি নির্বাচন করে তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হয়। এই কার্ড দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার থেকে সাশ্রয় মূল্যে বিভিন্ন ধরণের পণ্য ক্রয় করছেন মানুষরা। এরই মধ্যে টিসিবি’র কার্ডগুলো নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিষদটি। এ সুযোগ কাজে লাগিয়ে ৬নং ওয়ার্ড সদস্য নয়ন মিয়া ও তার একটি দালাল চক্রের মাধ্যমে এলাকার বেশ কিছু মানুষের কাছে টিসিবি’র কার্ড দেওয়ার নামে টাকা গ্রহণ করে। পরবর্তী ১৬ জুলাই ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এসময় নয়ন মিয়াকে টাকা দেওয়া মানুষেরা পণ্য কিনতে গেলে তাদের নামে কোন কার্ড হয়নি বলে জানায় টিসিবি ডিলার। এরপর কার্ড প্রত্যাশীরা টাকা ফেরত চাইলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদর্শন করে। এর ফলে নয়নকে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেকে।

একাধিক ভুক্তভোগি জানায়, টিসিবির কার্ড দেওয়ার কথা বলে নয়ন মিয়া আমাদের প্রত্যেকের কাছে ৫০০ টাকা করে গ্রহণ করেছে। এরপর টাকাগুলো আত্নসাত করে আমাদের কার্ড দেয়নি। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই দুর্নীতিবাজ নয়ন মেম্বরের শাস্তির দাবি করেন তারা।

অভিযুক্ত ইউপি সদস্য নয়ন মিয়া বলেন, টিসিবি’র ফ্যামিলি কার্ড দেওয়া নামে কারও কাছে টাকাগ্রহণ করা হয়নি। এটি একটি ভিত্তিহীন অভিযোগ। এ নিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ ব্যাপারে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম বলেন,  সদস্য নয়ন মিয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী খতিয়ে দেখছেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, টিসিবি’র ফ্যামিলি কার্ডের নামে ইউপি সদস্য নয়ন মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ পত্র পেয়েছেন। সেটি উপজেলা প্রকৌশলীকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ বলেন, ওই অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাদুল্লাপুরে টিসিবি’র কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশের সময়: ০৪:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩