দিনাজপুরের চিরিরবন্দরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউট (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ব্যবস্থাপনা বিষয়ক হিসেবে ভুমিহীন, গৃহহীন, অতিদরিদ্র, দুঃস্থ, এতিম, প্রতিবন্ধী, নদী সিকস্তি পরিবারের শিক্ষার্থীদের মাঝে জবাবদিহি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল বারী সরকারে সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রতন চন্দ্র শীল, ডা. তৈয়ব আলী, শফিকুল ইসলাম, মোক্তার হোসেন, সহকারি শিক্ষক মিজান উল আলম, মোকছেদ আলী, আজিজুল হক শাহ, আনোয়ার হোসেন প্রমূখ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















