বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাতিজার পিটুনিতে প্রাণ গেল চাচার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমি সংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম নামের এক ভাতিজার পিটুনি খেয়ে চাচা মমতাজ আলী (৬৭) নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা নতুন বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আলী ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মমতাজ আলীর সঙ্গে তার ভাতিজা নজরুল ইসলাম গংদের বাড়িভিটার ২০ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে আজ সকাল সাড়ে ১১ টার দিকে নজরুল ইসলামগং ওই জমিতে টিনের ছাপরা ঘর তুলতে যায়। এসময় মমতাজ আলী বাধা প্রদান করলে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে নজুরুলদের পিটুনিতে মমতাজ আলী মারাত্নক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩ টার দিকে মমতাজ আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে  থেকে মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাতিজার পিটুনিতে প্রাণ গেল চাচার

প্রকাশের সময়: ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩