মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রের শক্তিকে দমন করে নিজের সীমানায় অটল

Exif_JPEG_420

দুপুর গড়িয়ে যখন বিকেল। তখন কৃষকের মাঠে জড়ো হতে থাকে হাজারো দর্শক। এরই মধ্যে শুরু হয় ঐতিহ্যবাহী পাতা খেলা। এ মুহূর্তে যেন মাঠের চারদিকে জনস্রোতে পরিণত হয়। এতে খেলা দেখে হুইহুল্লোড়ে মেতে উঠেন আগত দর্শকেরা। তাদের করতালিতে মুখরিত উঠে পুরো মাঠ।

বুধবার (১৯ জুলাই) বিকেলে গ্রামবাংলার এই খেলাটি অনুষ্ঠিত হয় গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ছত্রগাছা বউবাজার এলাকায়। এখানকার কৃষকের মাঠে পাতা খেলায় অংশগ্রহণ করে দুটি দল।

এসময় টানটান উত্তেজনায় তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাতাদের আকৃষ্ট করার চেষ্টা করে ওঝারা। আর মন্ত্রের শক্তিকে দমন করে পাতা নিজের সীমানায় অটল থেকে সর্বোচ্চ ৫ পয়েন্ট অর্জন করে প্রথম হয়েছে স্থানীয় সরকারপাড়া ফারুকের দল। পাশাপাশি ৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় হয় গোবিন্দপুরের মোস্তফার দল।

ছোট ছত্রগাছা ফাউন্ডেশন  সেবা সংঘের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএস রহমান, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম মন্ডল সিদ্দিকী মিঠু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি আফতাবুজ্জামান রুমান, সাধারণ সম্পাদক আনম আশিকুজ্জামান রিমেল প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জনপ্রিয়

মন্ত্রের শক্তিকে দমন করে নিজের সীমানায় অটল

প্রকাশের সময়: ১০:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩