মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি সেবা পেতে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

গাইবান্ধার পলাশবাড়ী থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আরজু মো. সাজ্জাদ হোসেন স্থানীয় জামে মসজিদে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেছেন, থানার দরজা সকল শ্রেণি পেশার মানুষের জন্য খোলা। সুতরাং সব ধরণের আইনি সেবা পেতে কোন আর্থিক লেনদেন ও দালালের প্রয়োজন নেই।

শুক্রবার (২১ জুলাই) পবিত্র জুম্মার নামাজ শেষে পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকল মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি , মামলা, বিভিন্ন ধরণের ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্সসহ সকল ধরণের আইনি সেবা দ্রুত দেওয়ার চেষ্টা করা হবে। এই এলাকার মাদক, জুয়া, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারদের সঙ্গে নিয়ে এই এলাকার আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে চাই।

জনপ্রিয়

আইনি সেবা পেতে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

প্রকাশের সময়: ০৬:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩