মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জ মডেল মসজিদে নামাজ  শুরু, মুসল্লির ঢল

পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় শুরু করা হয়েছে। এসময় বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১ জুলাই) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা মডেল মসজিদ পরিচালনা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার ওসি ছামছুল আলম শাহ্ প্রমুখ।

এর আগে ১৭ এপ্রিল গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দৃষ্টিনন্দন ধর্মীয় এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে আজুখানা, ইসলামিক রির্চাজ সেন্টার, ইমাম ও মোয়াজিনের থাকার জন্য পৃর্থক রুমের ব্যবস্থা। এই মসজিদে সকল নারী-পুরুষ মিলে এক হাজার লোকের নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে। এই মসজিদে নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। এখানে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরী, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, এই মসজদি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। তাদের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জ মডেল মসজিদে নামাজ  শুরু, মুসল্লির ঢল

প্রকাশের সময়: ০৬:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩