বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রচারপত্র বিলিতে ধাওয়া পাল্টা ধাওয়া

বিএনপির রাজশাহীতে সমাবেশ ঘিরে পাবনার নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে গিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাধার সন্মুখিন হয়েছেন।
শুক্রবার নামাজ পর পাবনা সদরের হাজিরহাট এলাকায় প্রচারপত্র বিলিতে বাঁধা, বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগের সাথে এই বাঁধা, হামলা, মারধরের ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় বিএনপির নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারধর ও ভাংচুর চালায়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার নামাজপর আরিফপুর হাজিরহাটে রাজশাহীর বিএনপির সম্মেলন ঘিরে প্রচারপত্র বিলি করতে যায়। এ সময় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মারপিটে উভয়গ্রুপের কয়েকজন আহত হয়।
পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় হামলা চালিয়ে পনি বিশ্বাস নামের এক ব্যবসায়ীর গাড়ী ভাংচুর করে। তিনি জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির ছোট ভাই।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র জোরপূর্বক দেয়ার চেষ্টাকালে আমরা বাঁধা দিয়েছি। এ সময় সামান্য বাকবিতন্ডা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার বলেন, আগামী ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজিরহাট এলাকায় যায়।
সেখানে প্রচারপত্র বিলির সময়ে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়।
শুক্রবার নামাজের পর দ্বিতীয় দফায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে শুনেছি । এ সময় জেলা যুবলীগের আহবায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে।
তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

প্রকাশের সময়: ০৮:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩