গাইবান্ধায় সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পাওয়া তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান ও বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আফিয়া আক্তার রূপককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলা সহকারী প্রধান শিক্ষক পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
গাইবান্ধা ইসলামিয়া স্কুল হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে ওই দুই প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সভাপতিত্ব করেন পরিষদটির সভাপতি ও ঘাগোয়া এমবি উচ্চ বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাহেব উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ।
প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান ও আফিয়া আক্তার রূপক বলেন, আমাদের জন্য এই সম্মাননার ব্যবস্থা করায় অত্যান্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কর্মময় জীবনে সকলের প্রতি দোয়া কামনা করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















