নিত্যপণ্যের দাম কমানোসহ ক্ষেত মজুরদের কাজ, খাদ্য, রেশনিংয়ের নিশ্চয়তা ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
শহরে বিক্ষোভ মিছিল শেষে ১নং রেলগেটে সদর উপজেলার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, ডা. আব্দুল জব্বার, অফিজ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। ৫২ বছরের শাসনে এদেশের কৃষি- কৃষককে ধ্বংস করে দিয়ে কৃষকদেরকে দিনমজুর, ভুমিহীন এ পরিণত করেছে। তাই দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদেরকে রক্ষা করতে হবে। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০ টাকায় ওএমএস’র চাল, শহরে কমদামে পর্যাপ্ত টিসিবি কার্যক্রম সারা বছর চালু রাখা, দলীয়করণ-হয়রানি বন্ধ করা, আর্মির রেটে রেশন। ধান, ভুট্টা, আলুসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র খোলা ইউনিয়নে খাদ্য গুদাম, জেলায় হিমাগার নির্মাণ করতে হবে। সেই সঙ্গে ক্ষেত মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, ১২০দিনের কর্মসৃজন টিআর, কাবিখা-কাবিটা চালু রাখারও দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















