দিনাজপুরের খানসামা ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম (৬৫) নামে এক শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এ আত্নহত্যার ঘটনাটি শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ও খানসামা প্রেসক্লাবের সন্নিকটে ঘটেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, খানসামা ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম স্ব-স্ত্রীক পবিত্র হজ্বব্রত পালন করে ফিরে আসেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলেও তিনি তাতে রাজি হননি। এর একপর্যায়ে তিনি গত ২২ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় নিজ বাড়ির বারান্দায় গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি মানসিক রোগে ভুগতে ছিলেন। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















