লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম।
রোববার (২৩ জুলাই) উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি ফ্যক্টরী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলমের ছেলে।
এলাকাবাসী জানান প্রতিদিনের মতো শিশুটির বাবা কাজের জন্য বাইরে চলে যায় আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি শুরু করে৷ পরে বাড়ির পিছনে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আসেপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















