গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বালাইনাশক ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম।
এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়শন, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিটু, উপজেলা সাধারণ সম্পাদক নয়ন কুমার সাহা, সদস্য সাইফুল ইসলাম, ছোলায়মান সরকার, ব্যবসায়ী সুমন মিয়া, শরিফুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল কিটনাশক বিক্রি রোধ, বৈধ লাইসেন্স এবং দোকানের সাইবোর্ড লাগানোসহ সবাইকে স্মমার্ট ব্যবসায়ী হতে হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















