গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা করেছে প্রাইভেট শিক্ষকসহ আরও তিনজন। এ ঘটনায় মামলা করা হলে বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের পরিবার।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে গাইবান্ধা সমবায় মার্কেটস্থ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী পরিবারটি।
লিখিত বক্তব্যে বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে উকিল উদ্দিনসহ (৪০) আরও কয়েকজন গত ২ জুলাই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় ৬ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর এক আসামিকে গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। বর্তমান আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদি পরিবারকে রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধামকি দিচ্ছেন। এছাড়াও মামলার স্বাক্ষীদেরকে স্বাক্ষী দিতে বাঁধা প্রদান করছেন। এদিকে আসামি পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন- যেকোন মহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















