মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় রিকশাভ্যানের সংঘর্ষে চালক নিহত

দিনাজপুরের খানসামা উপজেলায় দুইটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। এ দূর্ঘটনাটি মঙ্গলবার দুপুরে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে ঘটেছে। নিহত ফরিদুল ইসলাম উপজেলার বানগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে।
রিকশাভ্যানের যাত্রী আব্বাস আলী জানান, খানসামা থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যান যোগে বাড়ি ফেরার পথে খানসামা-মনাগঞ্জ সড়কের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা অপর একটি রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানের চালক ফরিদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনি রিকশাভ্যান থেকে ছিটকে গিয়ে রাস্তায় পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগেন। এতে তিনি মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ফরিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এসময় স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে ওই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত ফরিদুলকে বাড়িতে নিয়ে আসা হলে পরিবারের লোকজন তার হাত-পা নড়াচড়া করতে দেখতে পান এবং তিনি একটু পানিও পান করেন। এরপর ফরিদুলকে খানসামা ফায়ার সার্ভিস ইউনিটের একটি গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।  এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন মৃত ফরিদুলের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।
জনপ্রিয়

খানসামায় রিকশাভ্যানের সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময়: ০৮:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩