গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউপি সদস্য নয়ন মিয়ার বিরুদ্ধে টিসিবি’র কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠে। এ নিয়ে জাগো২৪.নেট-এ সংবাদ প্রকাশ হয়। এরপর স্থানীয়ভাবে বসে উভয় পক্ষকে নিয়ে সৃষ্ট ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে।
সম্প্রতি ওই ইউপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সাদার সভাপতিত্বে এবং তার বাড়ির উঠানে এক আলোচনার মাধ্যমে অভিযুক্ত নয়ন মেম্বরের বিষয়টি নিরসন করা হয়। এসময় অভিযোগকারী মেহেদী হাসান রুমনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই আলোচনার এক আপোষ নামায় উল্লেখ করা হয়- একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ভুল বোঝাবুঝি এবং অন্যের প্ররোচণায় পৃথকভাবে অভিযোগ করা হয়। পরবর্তী উভয় ভুল বুঝতে পেরে সেই ভুলটি স্বীকার করে তারা। যার ফলে উপস্থিত ব্যক্তিরা বিষয়টি আপোষ মিমাংসা করে দেন।
এ বিষয়ে নয়ন মিয়া ও মেহেদী হাসান রুমন বলেন, আমাদের সামান্য ভুল বোঝাবুঝির কারণে একে-অপরের বিরুদ্ধে অভিযোগ করি। সেই অভিযোগগুলো আমরা প্রত্যাহার করে নিলাম।
এ ব্যাপারে খোর্দ্দকোমরপুর ইউপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সাদা বলেন, নয়ন ও রুমনের সৃষ্ট সমস্যাটি উভয় পক্ষ ও তৃতীয় পক্ষ বসে এক আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















