বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ছুরিকাঘাতে ৩ ব্যক্তিকে হত্যার চেষ্টা, আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ ব্যক্তি মারাত্নক আহত হয়েছেন। তাদের হত্যার চেষ্টার ঘটনায় এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া এলাকায় গিয়ে এ তথ্য জানা গেছে। এসময় ভুক্তভোগি পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

আহতরা হলেন- সদরপাড়া গ্রামের তাজুল ইসলাম (৩৮), নবীর হোসেন (২৬) ও হিংগারপাড়া গ্রামের তারা ফকির (৫০)। এদেরকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। এ ঘটনায় আহত তাজুল ইসলামের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে গত ২০ জুলাই তারিখে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম সাজুর ছেলে সোহরাফ হোসেন, সিহাব হোসেন ও আসাদ হোসেন গংদের সঙ্গে সদরপাড়া গ্রামের তাজুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১২ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে তাজুল ইসলাম সদরপাড়াস্থ সাহেদ মিয়ার দোকানে চা পান শেষে বাহিরে বের হচ্ছিলেন। এরই মধ্যে সোহরাফ হোসেন গংরা দলবল নিয়ে তাজুল ইসলামকে আক্রমন করে লাঠি-রড ও ধারালো ছুরি দিয়ে উপর্যপরি আঘাত করতে থাকে। এসময় প্রতিবেশী নবীর হোসেন ও তারা ফকির এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়। এরপর স্থানীয় হারুন ও আতিকুরসহ আরও অনেকে আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সহযোগিতা করেন।

এ তথ্য নিশ্চিত করে মামলার বাদী রেশমা বেগম বলেন, আমার স্বামী ও স্বজনদের হত্যার উদ্দেশ্যে সোহরাফ হোসেন গংরা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। এই হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করছে। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে অভিযুক্ত সোহরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যার চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

প্রকাশের সময়: ১২:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩