বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিপিএ-৫ পাওয়ার আনন্দে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় দীপ্ত দেব পংক (১৭) নামের এক জিপিএ-৫ পাওয়া এসএসসি ছাত্র নিহত হয়েছে। আজ প্রকাশিত এই ফলাফলের আনন্দে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুলাই) রাত রাড়ে ৮ টার দিকে উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ার ছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

নিহত দীপ্ত দেব পংক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেবের ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মরুয়াদহ গ্রামের লুটু চাকির নাতি। সে নানার বাড়ি থেকে লেখাপড়া করছিল।

স্থানীয়রা জানান, দীপ্ত দেব পংকে এবার এসএসসি ফলাফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরই আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুপনি এলাকার দিকে যাচ্ছিল। পথিমথ্যে কালিয়ার ছিড়া নামক স্থানে পৌঁছিলে অপর একটি অটোরিকশার থাক্কায় ছিটকে পড়ে যায়। এসময় ঘটনা স্থলে দীপ্ত দেব পংক নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম জানান, ওইস্থানে সড়ক দুর্ঘটনায় দীপ্ত দেব পংক নামের এক ছাত্র নিহত হয়েছে। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুটি খুবই দুঃখজনক।

প্রকাশের সময়: ১১:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩