লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ কে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোরবান আলী ও তার অনুসারীদের সাথে ট্রাক শাখার সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে শ্রমিক নেতা কোরবানসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়পক্ষকে সড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এদিকে দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবু পুনিল চন্দ্র-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অ্যাড. সফুরা বেগম রুমী, আলহাজ্ব সিরাজুল হক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, এম এ মজিদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আশরাফ হোসেন (লাল) সভাপতি ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, লালমনিরহাট ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















