গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে আব্দুল মতিন মিয়া (২৫) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে উপজেলার কামারজানি ব্রহ্মপুত্র ঘাটের পুর্ব পাশে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মতিন মিয়া কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মুনছুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মতিন মিয়া রোববার সকালের দিকে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কামারজানি ঘাটের পুর্ব পাশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গাইবান্ধা ফায়ার সার্ভিসে যোগাযোগ করে ডুবুরি নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই মতিনের মরদেহ খুঁজে পায় স্থানীয়রা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















