শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীর বিল থেকে এসব জাল জব্দ করা হয়।
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযান চালানো হয়।
ডিকশীর বিল থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক আব্দুল খালেকসহ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ডিকশীর বিল থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়

পাবনায় চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

প্রকাশের সময়: ০৮:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩