বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছিটমহল বিনিময়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

 “শেখ হাসিনার দুই নয়ন, ছিটমহল বাসীর উন্নয়ন” শ্লোগান নিয়ে লালমনিরহাটে ছিটমহল বিনিময়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ( ৩১ জুলাই) রাতে ছালেহা সরকার বে- সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক ছিটমহলবাসী, বাঁশপচাই ভিতরকুটি, কুলাঘাট, লালমনিরহাট এর আয়োজনে দিবসের প্রথম প্রহর ১২.০১ মিনিটে কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
ছালেহা সরকার বে- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক ছিটমহল বিনিময় কমিটির সভাপতি হারুন অর- রশিদ।
উল্লেখ যে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলাদেশের ভেতরে ১১১টি ছিটমহল ও ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল দুই দেশের মূল ভূখণ্ডে যুক্ত হয়। সেখানকার বাসিন্দারা নিজেদের পছন্দ মতো বাংলাদেশ বা ভারতের নাগরিক হওয়ার সুযোগ পান।

প্রকাশের সময়: ০৩:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩