শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৪ জন আহত হয়।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের গোশাইজানি ব্রিজের সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের চকনদী গ্রামের পঁচা মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ওই সময় রাজু মিয়াসহ আরও কয়েকজন ব্যাটারি চালিত একটি অটোভ্যান যোগে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে অপর একটি ট্রাক ভ্যাটিকে ধাক্কায় দেয়। এসময় ঘটনাস্থলে রাজু মিয়া নিহত হয়। একই সঙ্গে আরও ৪ জন আহত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমনিুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এই ঘটনায় রাজু মিয়া নামের একজন নিহত হয়েছে। আহত ৪ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

প্রকাশের সময়: ০৭:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩