গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজাদুল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওমর ফারুক নামের আরও এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।
গ্রেফতারকৃত আজাদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার কেকৈ কাশদহ গ্রামের হামিদ মিয়ার ছেলে ও নজরুল ইসলাম মীরগঞ্জ চাচীয়া গ্রামের মজিবর রহমানের ছেলে এবং ওমর ফারুক মনমথ পশ্চিম শিবরাম বাবুর দিঘীর পাড় গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেল।
ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ধৃত আজাদুল ইসলামের ৫ বছরের ও নজরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল বিজ্ঞ আদালত। এসময় তারা আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় দীর্ঘ ৪৮ ঘন্টা সাড়াশি অভিযান পরিচালনা করে ওই ৩ আসামিদের গ্রেফতার করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















